আউটসোর্সিংয়ে দেশে দুই লাখ তরুণের কর্মসংস্থান হবে
‘আউটসোর্সিংয়ে সবচেয়ে ভালো সুযোগ রয়েছে তরুণদের। সরকার বিপিও’র মাধ্যমে ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আগামী পাঁচ বছরে বিপিও খাতে দুই লাখের বেশি তরুণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
৯ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের প্রথম বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই ঘোষণা দেন।
বিপিও সামিট’র আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

সভাপতির ভাষণে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ’আউটসোর্সিং বাংলাদেশের সম্ভঅবনাময় খাতের অন্যতম। আমাদের তরুণেরা অত্যন্ত মেধাবী। আউটসোর্সিংয়ের বিভিন্ন কাজে এ দেশের তরুণদের সুযোগ করে দিয়ে তাদের বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে চায় আমাদের সরকার।’
বর্তমানে গার্মেন্টস খাত দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। বক্তারা আশা প্রকাশ করেন, আউটসোর্সিং খাত গার্মেন্টস শিল্প খাতকেও ছাড়িয়ে যাবে। আউটসোর্সিংয়ে ক্ষেত্রে বর্তমানে আয় হচ্ছে ১০০ মিলিয়ন ডলার। আগামীতে সেটা বিলিয়ন ডলার অতিক্রম করবে।
প্রথমবারের মতো আয়োজিত দুই দিনের বিপিও সামিটে মোট ১১টি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এতে ৭৯ জন দেশি ও ৯ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।