সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

ফরেক্স মার্কেটে থাকবেন নাকি চলে যাবেন !


আমি জানি পোস্টের শিরোনাম দেখে অনেকেই ভয় পেয়ে গেছেনহা হা হা! ভয় পাওয়ার আসলে কোন কারন নেইআমি আপনাদের ফরেক্স মার্কেট এর বিজনেস ছেড়ে দিতে বলছিনাফরেক্স তো অবশ্যই করবেন! এর চেয়ে সম্ভাবনাময় বিনিয়োগক্ষেত্র আর কিছু হতে পারেনা!

আমি শুধু আপনাদের একটা নির্দিষ্ট সময় মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকতে বলছি আপনি কি করতে চান? ট্রেড করতে চান নাকি লস করতে চান? মার্কেটের অবস্থা যদি এমন হয় যে ট্রেড করলেই আপনাকে লস করতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন তা আমি জানিনা, কিন্তু আপনার কি করা উচিৎ তা জানিমার্কেট থেকে দুরে থাকা উচিৎ 

আমাদের দেশের ট্রেডাররা মার্কেটে পজিশন বলতে বুঝে লং পজিশন বা সর্ট পজিশন অনেকে বুঝে ট্রেড ওপেন, ক্লোজ, বাই বা সেল করাকিন্তু মার্কেট ছেড়ে দূরে থাকাটাও যে এক ধরনের পজিশন, তা অনেকেই আমরা ভুলে যাই


একটি ভুল সিদ্ধান্তঃ
ধরুন আপনার একাউন্টে ৫০০০ ডলার আছেমার্কেট কন্ডিশন সপ্তাহ খানেক যাবত বেশ অস্থির হয়ে রয়েছেকিন্তু আপনার ট্রেড করতে খুব ইচ্ছা করছেসুতরাং আপনি কিছু ইন্সাইড বার দেখে মনে করলেন ট্রেড করার জন্য ভাল সেট আপ হয়েছেএবং আপনি ট্রেড করে বসলেনকিন্তু মার্কেটের অস্থির অবস্থার কোন পরিবর্তন হল না, খুব দ্রুত প্রাইস রিভার্স পজিশনে গেল এবং আপনি ১৫০ ডলার লস করে ফেললেন

সিদ্ধান্তের ফলাফলঃ
এখন আপনার একাউন্ট এর সিচুয়েশন হচ্ছে ৪৮৫০ ডলারএর কারন আপনি ট্রেড করেছিলেন অথচ আপনি জানতেন আপনার এই অস্থির অবস্থার মধ্যে ট্রেড করা উচিৎ হয়নিআপনি যে সিস্টেমে ট্রেড করেন না কেন, ইনডিকেটর বা চার্ট দেখে পজিটিভ পরিস্থিতি বুঝে ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে কোন ভুল নেইকিন্তু আপনি যদি মার্কেটে সামগ্রিক পরিস্থিতি না বুঝে অলপ টাইমফ্রেমে কিছু বিশেষ লক্ষন দেখেই ট্রেড করে ফেলেন তাহলে বলব যে আপনি আগুন নিয়ে খেলার চেষ্টা করছেনফরেক্সে ইমোশনাল হয়ে কখনোই কোন সিদ্ধান্ত নেবেন না

কেন এই ভুল হল?
এখন সেই ১৫০ ডলারের কথা ভাবুন যা আপনি লস করেছেনআপনি যদি মার্কেট এর অবস্থান বুঝে নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতেন তাহলে হয়ত ঐ ১৫০ ডলার এখনও আপনার একাউন্টে জমা থাকতযেহেতু আপনার একাউন্টে ৫০০০ ডলার থাকাটা ৪৮৫০ ডলার থাকাটা অনেক বেশি আকর্ষণীয় ব্যাপারতাই ট্রেড না করে বসে থাকাটাও আপনার জন্য এক ধরনের পজিশনতাই প্রত্যেক ট্রেডারের উচিৎ ট্রেড করার মত ট্রেড না করাটাও এক ধরনের পজিশন হিসেবে ধরে নেওয়াআপনি যদি চিন্তা করে থাকেন যে শুধু মাত্র ট্রেড করেই লাভবান হওয়া যায়, তাহলে ভুল করবেনকারন লস না খাওয়াটাও এক ধরনের লাভএটা বুঝতে না পারলে আমি বলব আপনি আপনার গোল থেকে অনেক দূরে অবস্থান করছেন

কোন জিনিস গুলো মনে রাখা দরকার?

একটা জিনিস মনে রাখবেন, আপনার লস হতেই পারেএমনকি যদি একটা সবচেয়ে ভাল ট্রেড সেটআপ দেখে নিয়েও ট্রেড করে থাকেন তাহলেও আপনার লস হতে পারেএটা আসলে খেলারই একটা অংশ কিন্তু যদি আপনি নিয়মিত লস করতেই থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনি ভাল সেট আপ এর জন্য অপেক্ষা করছেন নাআপনি সম্ভবত কোন প্রি-ডিফাইনড ট্রেডিং প্ল্যান রাখেন নি আর একটা ব্যাপার হচ্ছে যদি খুব ভাল একটা ট্রেডিং সেট আপ আপনার মিস হয়ে যায়, তাতেও হতাশ হবেন নাকারন মার্কেট পালাচ্ছে না, মার্কেট কালও থাকবে, নতুন সুযোগ আসবেআপনার মেইন ফোকাস থাকা উচিৎ যেন আপনি কোন মানি লস না করেন সেদিকেযদি আপনার একাউন্টে টাকা থাকে তাহলে লাভ এক সময় হবেইলস করে সব হারিয়ে বসলে তো আর সেই সুযোগ পাবেন না আরও একটা ব্যাপার হচ্ছে অনেক ট্রেডাররা একবার লস করে ফেললে পাগল হয়ে জান সেই লস রিকভার করার জন্যযার ফলে আরও লস হয়ে যায়এই প্রসেসে অনেকেই একাউন্ট জিরো করে ফেলে

কীভাবে একটা ভাল ট্রেড সেট আপ চিহ্নিত করবেন?
এতক্ষনের আলোচনা থেকে একটা প্রশ্ন আপনার মাথায় এসেছে আমি জানিতা হচ্ছে আপনি আসলে কীভাবে বুঝবেন যে একটা টেড সেটআপ পারফেক্ট কিনাসত্যি কথা বলতে কিএটা খুব ভাল করে বোঝার আসলে কোন উপায় নেই

এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তাহলোঃ

১. আপনি একটি নির্দিষ্ট সময় পর নিজেকে কোথায় দেখতে চান তা আগে বুঝে নেবেন
২. এর পর আপনি খুব চমৎকার একটা ট্রেডিং প্ল্যান করে ফেলুন
৩. প্রয়োজন হলে অভিজ্ঞ টেডারদের কাছ থেকে পরামর্শ নিন
৪. এরপর আপনার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো একটা ডায়েরীতে লিখে রাখতে শুরু করুন
৫. নিজের অভিজ্ঞতার আলোকে কিছু লিখে অপরের সাথে শেয়ার করুন
৬. অন্যদের ফিডব্যাক পেলে আপনার বোঝার ক্ষমতা আরও বাড়বে এবং আপনি বুঝতে পারবেন আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা

শেষ কথাঃ
আসলে ফরেক্সে পারফেক্ট বলে কিছুই নেইকারন যেকোনো সেট আপ ফেইল করতে পারে তাই আপনি যে সিস্টেমে ট্রেড করছেন তা খুব ভাল করে শেখার চেষ্টা করুন প্রত্যেক সিঙ্গেল ট্রেড ডিসিশনে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করা লাগবে, সেই সাথে মানি ম্যানেজমেন্ট মনে রাখবেন ফরেক্সে শিওর লাভ হবেই এমন কোন উপায় নেইতবে আপনার মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে মার্কেট থেকে দূরে থাকুন, ট্রেড করা থেকে বিরত থাকুনলাভ করতেই হবে, এমন কোন চিন্তা মাথায় নিয়ে বসে থাকবেন না কোন ট্রেডে এন্টার করার আগে অবশ্যই একশ ভাগ শিওর হয়ে নেবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেনআর মার্কেট এর অস্থির অবস্থা দেখলে কোন ভাবেই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন না

Copyright © 2014 Bagerhat IT Institute