ফরেক্স কি? সফল ক্যারিয়ার গড়তে ফরেক্স
![]() |
| ফরেক্স কি? |
ফরেক্স কিঃ
Forex হল Foreign
Exchange এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি
আন্তর্জাতিক বিকেনদ্রিক মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা
ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি দেশের
মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয়
বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে
আরেকটি দেশের মুদ্রা ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার
ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে আপনার লাভ। এই বাজারটি এত বড় যা নিউ ইয়র্ক
স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দেনিক ট্রেড হয়। যার দৈনিক টার্ন-অভার এর পরিমান প্রায় ৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এরও বেশি। বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত
ফরেক্সও একধরনের আউটসোরসিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো সুশিক্ষার
মাধ্যমে। না জেনে না
বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। প্রপার এডুকেশন ছাড়া আপনি এই মার্কেটে নিতান্তই একজন দর্শক। তাই ট্রেডার
যদি হতে চান তাহলে আগে ভালোভাবে শিখে নিন তারপর শুরু করুন। ভয় কিংবা
নেগেটিভ করছি না, কারন অল্প শিখে নেমে পড়ে যখন কোন কিছু বোঝার আগেই সব হারাবেন তখন হয়ত আপসোস ছাড়া আর
কিছুই করার থাকবে না।
ফরেক্স এর সংক্ষিপ্ত ইতিহাসঃ ১৮৭৬ সালে
স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা( gold exchange standard) চালু করা হয়েছিল।এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ফলে মোট স্বর্ণের মূল্যর সমপরিমাণ কাগুজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হত। এই পদ্ধতি বেশ ভালই ছিল। কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এই পদ্ধতির ত্রুটি ধরা পরে এবং একে বিদায় নিতে হয়। এই স্বর্ণ
ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব
প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা
ছিলোনা। কারণ তাদের
স্বর্ণের মজুদ ঐ পরিমাণ টাকা ছাপার জন্য
খুবই অপ্রতুল ছিল। যদিও এই
স্বর্ণ ব্যবস্থা বাতিল হয়ে গেছে, তবুও স্বর্ণ তার মূল্য এবং
মুদ্রামানে নিজের অবস্থান ভালভাবেই ধরে রেখেছে।
পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে,
সকল মুদ্রার মান নির্দিষ্ট হবে এবং আমেরিকান ডলার হবে মুদ্রার জন্য নির্ধারিত সংরক্ষিত ভিত্তি যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা। এই ব্যবস্থাকে বলা হয় ব্রেটন উডস ব্যবস্থা (
Bretton Woods System) যা ১৯৪৪ সালে কার্যকর হয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে। এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও
বাতিল হয়ে যায়। ১৯৭৬ সালে এই ব্যবস্থা
অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল। এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।
ফরেক্স মার্কেট কি এবং ফরেক্স মার্কেটে কি ট্রেড হয়ঃ
মুদ্রা ক্রয়
এবং অবাধে বিক্রয় এর মার্কেট ফরেক্স। এক কথায় অর্থ, মুদ্রা বা কারেন্সি ট্রেড করা হয়। এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা ক্রয় করছেন এবং যে পরিমান ক্রয় করছেন মুলত সেই দেশের অর্থনীতির কিছু শেয়ার ক্রয় করছেন। ধরুনঃ কোন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে বলে আপনি তাদের কিছু শেয়ার ক্রয় করলেন এবং আপনি তা বিক্রয় করে দিবেন যখন
আপনার ক্রয়কৃত শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে। মূলত এটায় আপনার কাজ হবে
ফরেক্স মার্কেটে। আমরা জানি প্রত্যেক দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপর ভিত্তি করে ঐ দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। কখনো ইউরো’র বিপরীতে ইউ.এস.ডি শক্তিশালী
হচ্ছে আবার কখনো ইউ.এস.ডি’র বিপরীতে ইউরো শক্তিশালী
হচ্ছে, এইরকম সব দেশের
মুদ্রা একটি আরেকটির বিপরীতে শক্তিশালী এবং দুর্বল হয়। অর্থাr পেয়ারের একটি মুদ্রার দাম
বাড়লে অপরটির দাম কমে। তাই দাম
বাড়লেও আপনি প্রফxট করতে
পারবেন আবার দাম কমলেও আপনি প্রফিট করতে পারবেন, আর ফরেক্সের এই সুবিধাটিই হল অনন্য সব ব্যাবসা থেকে আলাদা। যা ফরেক্সকে আরো বেশি জনপ্রিয় করে তুলছে।
অন্যান্য বাজারে আপনার ক্রয়কৃত পণ্যর দাম যদি কমে
যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হয়
দাম বাড়ার জন্য, বিষয়টি ঠিক আছে যেখানে দাম কমলে আপনার আর লাভ করার সুযোগ থাকে না, অথবা আপনাকে
অপেক্ষা করতে হয় কখন দাম কমবে যখন আপনি কম দামে
ক্রয় করে তা বেশি দামে বিক্রি করবেন, ট্র্যাডিশনাল মার্কেটে
ব্যবসায়ীরা অপেক্ষা করে কখন দাম সর্বনিম্ন পড়বে যাতেকরে তারা কম দামে কিনে বেশি দামে ‡সল করতে পারে কিংবা দাম
সর্বচ্চ বাড়ার পর অপেক্ষা করে দাম কমার। কিন্তু ফরেক্স মার্কেটে দাম
সর্বচ্চ বা সর্বনিম্ন এই কনসেপ্ট কোন
ভিত্তি নেই। কারন
মুদ্রার অবস্থা অনুসারে তা সর্বনিম্ন
কি পরিমান কমবে বা সর্বচ্চ কি পরিমান বাড়বে এর কোন পরিধি নেই। এই বাজারের
মজার বিষয়টি হল দাম কমলে ও আপনি প্রফিট করতে পারবেন এবং দাম বাড়লেও পারবেন। ট্রেডগুলো কোথায় ঘটেঃ অনন্য
আর্থিক বাজার থেকে এই বাজার ভিন্ন কারন এই বাজারের কোন শারীরিক অবস্থান নেই। যেখানে সমস্ত লেনদেন ব্যাংক, বৃহr প্রতিষ্ঠান,
বিনিয়োগকারী, ব্যবসায়ী, ইত্যাদির মধ্যে টেলিযোগাযোগ (ফোন,
অনলাইন প্ল্যাটফর্ম, ইত্যাদি)
মাধ্যমে পরিচালিত হয় । এটিকে কাউন্টার বাজার (Over The Counter) বা OTC
বলা হয়। কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব? বিভিন্ন
দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও
ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং,
আপনার যদি ডলার কেনা থাকে,ডলারের বিপরীতে ইউরো এর দাম
পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো
কিনে রাখতে পারেন।
আবার,
ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী
হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে
আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা
বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার
এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু
ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট
করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড়
সুবিধা। ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার? কিভাবে ডলার
অথবা অন্যান্য মুদ্রা ক্রয়-বিক্রয়
করা হয়? আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ/এন্ড্রইড/আই
ফোন মোবাইল আছে? তাই যথেষ্ট। ফরেক্স
ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়।
আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল,অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার
ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক
ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন। আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড
করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি
ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা
লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে
পারবেন।
![]() |
| ফরেক্স এ সফলতা |
ফরেক্স ট্রেড এর সুবিধা কি?
অনন্য আর্থিক বাজার থেকে এই বাজারের কিছু বহুমুখী সুবিধা আছে।
১। আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী
অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু
বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
২। ফরেক্স ট্রেডিং আপনি বাসায়
বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই
পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
৩৷ ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার, এই বাজারে
মুদ্রার দাম ভিবিন্ন দেশের অর্থনৈতিক
অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেই পরিবর্তন হয়৷ এই বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের মুদ্রার দাম।
৪৷ একক কারো প্রতিনিধিত্ব এই বাজারে কোন রুপ প্রতিফলন তৈরি করতে পারে না৷ স্বয়ং বিল গেটস এর পুরো অর্থের সামর্থ্য নাই এই
বাজারকে পরিবর্তন করার৷
৫৷ ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে
প্রফিট করা যায়। কারন স্টক
মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে
পারবেন।
৬৷ এখানে মধ্য কোন স্বত্বাধিকারী নেই তাই আপনি সরাসরি কেনা-বেচা করতে পারবেন৷৫৷ এটি গ্লোবাল মার্কেট তাই আপনি বিশ্বের
যেকোন স্থান থেকে আপনার ট্রেড
পরিচালনা করতে পারবেন।
৭৷ এটি একমাত্র বাজার যা সপ্তাহের সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা থাকে চারটি ভিন্ন ভিন্ন সেশন এ৷ ফলে যে কোন পেশার মানুষ
তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে
যে কোন সময়ে ট্রেড করতে পারে৷ এবং শনি ও রবিবার এই মার্কেটের
সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি পালন করা হয়।
৮৷ এই মার্কেট এ আপনি স্বাধীন ইনভেস্টটর অর্থাr এই মার্কেটে
সর্ব নিম্ন কিংবা সর্বচ্চ কোন
ইনভেস্টমেন্ট বাধ্যবাদকতা নেই৷ ফলে আপনি আপনার সামর্থ্য মত যে কোন পরিমান ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন।
৯৷ মূল ট্রেড শুরু করার পূর্বে আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটা ও আপনি সেরে নিতে পারবেন ডেমো ট্রেড এর
মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে।
১০৷ এই বাজারে আপনি আপনার সীমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা পাবেন।
১১৷ এটি একটি স্পট ট্রেড বা কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয় করে তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা
করতে হবে না৷ অর্থাr আপনি মুহূর্তের মধ্যে আপনার ট্রেড সম্পূর্ণ করতে
পারবেন।
১২৷ আপনার সকল লেনদেন আপনার ব্যাক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত হবে যেখানে অন্য কারো এক্সেস এর কোন সুযোগ নেই৷ তাই
আপনি ১০০% সিকিউর।
১৩৷ আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র যে কোন আন্তর্জাতিক বৈধ মাধ্যম ব্যাবহার করে আপনি নিজেই করতে পারেন৷ কারো যদি আন্তর্জাতিক
কোন মাধ্যম না থেকে সেই ক্ষেত্রে
ব্রোকারদের পদত্ত ভিবিন্ন অপশনের মাধ্যমে ও সম্পূর্ণ করতে পারবেন।
উল্লেখ্য যে, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে
তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত
প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে
হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকে হয়। তবে
দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা ছাড়া কোন বিকল্প নেই।



