মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন কিভাবে? ওয়েব ডেভেলপমেন্ট এ তৈরী করুন নিজের সফল ক্যারিয়ার

আসলে ওয়েব ডেভেলপমেন্ট এর অনেক ক্যাটাগরি রয়েছে এবং এটি একটি বিশাল জগত। তাই এখানে সঠিক গাইডলাইন না পেলে নতুনরা সহজেই পথ হারিয়ে ফেলতে পারেন। এই জন্যই আজকের টিউন।
তাহলে চলুন এক নজরে দেখে নেয়া যাক কি কি ধরনের কাজ আছে এই সেক্টরে-
১. ওয়ার্ডপ্রেস থিম তৈরি
২. ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
৩. ওয়ার্ডপ্রেস দিয়ে ইকমার্স (অনলাইনে পণ্য কেনা বেচার ওয়েবসাইট তৈরি) সাইট তৈরি
৪. জুমলা দিয়ে ওয়েব সাইট তৈরি
৫. জুমলা টেম্পলেট তৈরি
৬. ওয়েব সার্ভার সংক্রান্ত কাজ

৭. পিএইচপি দিয়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি এর কাজ
৮. মাইএসকিউএল (mysQl) এর কাজ
৯. অন্যান্য
এছাড়াও আরও অনেক অনেক ধরনের কাজ রয়েছে এই সেক্টরে তবে উপরের কাজ গুলোই সবচেয়ে কমন এবং বেশি দেখা যায়। এখন প্রথম অবস্থায় আপনি কিভাবে সিদ্ধান্ত নিবেন আপনি কি শিখবেন??
এই সিদ্ধান্ত নেয়ার আগে চলুন কাজ গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই।
ওয়ার্ডপ্রেস এর যত কাজঃ
Word Press
ওয়ার্ডপ্রেস এবং জুমলা কি?
এটি হচ্ছে- WordPress যা কিনা একটি CMS-(Content Management System)। এটি হচ্ছে এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে যে কেউ একটি ওয়েবসাইট খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝায় সাইটে নতুন পোস্ট করা, পেইজ তৈরি করা, ইমেজ রাখা, মিডিয়া আপলোড এবং ব্যবহার ইত্যাদি। ওয়েব সাইট কন্ট্রোল করার জন্য ওয়ার্ডপ্রেস এর মত আরও একটি প্লাটফর্ম হচ্ছে জুমলা। এটির মাধ্যমেও ওয়েবসাইট কন্ট্রোল করা হয়ে থাকে। আর এইগুলোর সুবিধা হচ্ছে এখানে শুধু আপনি সাইট নিয়ন্ত্রণ ই করতে পারবেন না, সাথে সাথে আপনি সাইটের ডিজাইন এরও পরিবর্তন করতে পারবেন। আর এই সাইট ডিজাইনকে ঘিরেই তৈরি হয়েছে অনলাইনে আয়ের এক বিশাল ক্ষেত্র।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টঃ

থিম কি?
থিম হচ্ছে একটি ওয়েবসাইট কি রকম হবে, কোথায় কি থাকবে, কোন অংশ কিভাবে কাজ করবে সেগুলোর খসড়া। প্রতিটি ওয়েবসাইট ডিজাইন এর জন্য একটি থিম তৈরি করতে হয়। এক একটা থিম এক এক রকম ডিজাইনের হয়ে থাকে। আর ওয়ার্ডপ্রেসের জন্য এই থিম তৈরি করে দিয়ে আপনিও আয় করতে পারেন অনলাইন থেকে।

ওয়ার্ডপ্রেস এর আরও বিভিন্ন ধরনের কাজের মধ্যে আছে পিএসডি টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করা ইত্যাদি।
আর এই সকল কাজ গুলোই আপনি জুমলাতেও করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এ যা যা করা যায় জুমলাতেও সব করা সম্ভব। কিন্তু এখন কথা হচ্ছে আপনি কি ওয়ার্ডপ্রেস শিখবেন নাকি জুমলা? কারন নতুন অবস্থায় একই সাথে দুইটি প্লাটফর্মে কাজ শেখা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তাই আপনাকে আগে যে কোন একটি শেখার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দেখি কোনটা শিখবেন।
ওয়ার্ডপ্রেস নাকি জুমলা? কোনটা আপনার জন্য?
যেহেতু আপনি এই সেক্টরে নতুন তাই আপনাকে আগে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজ শেখার এবং করার দিক থেকে ওয়ার্ডপ্রেস জুমলার থেকে অনেকটাই সহজ এবং অপেক্ষাকৃত কম সময় লাগে শিখতে। তাছাড়া এখানে আপনি যে কোন একটি বিশেষ বিষয় যেমন- থিম ডেভেলপমেন্ট এ এক্সপার্ট হয়েও কাজ করতে পারবেন। আবার আপনি শুধু ইকমার্স সাইট ডেভেলপমেন্ট শিখেও কাজ করতে পারেন। তাই নতুনদের জন্য আমি বলব আপনি আগে ওয়ার্ডপ্রেস শিখেন। সামান্য কিছু পিএইচপি কোডিং এবং এইচটিএমএল সিএসএস খুব ভালভাবে জানা থাকলে আপনি কয়েকমাসেই ওয়ার্ডপ্রেস খুব ভালভাবে শিখে ফেলতে পারেন।
এইভাবে আপনি যদি ওয়ার্ডপ্রেস ভালভাবে শেষ করতে পারেন তাহলে অনলাইন থেকে ওয়ার্ডপ্রেস এর কাজ করতে পারবেন। তবে শেখা কখনো বন্ধ করবেন না। কাজ করবেন আর সাথে সাথে নতুন কিছু শিখে যাবেন। তাহলেই দেখবেন আগের থেকে আরও অনেক ভাল করতে পারবেন।

Copyright © 2014 Bagerhat IT Institute